ডার্ক মোড
Friday, 28 August 2026
ePaper   
Logo
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারগামী সিমেন্ট ও সার জব্দ, আটক ৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারগামী সিমেন্ট ও সার জব্দ, আটক ৬

চট্টগ্রাম ব্যুরো

মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

অভিযানকালে দুটি সন্দেহভাজন কার্গো বোট তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ১,০০০ বস্তা সিমেন্ট এবং ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এ সময় চোরাচাল কাজে ব্যবহৃত কার্গো বোট দুটিও কাস্টমসের আওতায় আনা হয় এবং ঘটনাস্থল থেকেই ৬ জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সীমান্ত পারাপারে চোরাচালান রোধে কোস্ট গার্ডের সতর্ক দৃষ্টি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন