ডার্ক মোড
Monday, 24 August 2026
ePaper   
Logo
ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ উদ্যোগে এক মাসে সেবা পেলেন ২,০৯১ জন

ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ উদ্যোগে এক মাসে সেবা পেলেন ২,০৯১ জন

স্টাফ রিপোর্টার

জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক চালু করা ‘হ্যালো ডিসি’ উদ্যোগটি প্রথম মাসেই ব্যাপক সাড়া ফেলেছে। এক মাসে এই সেবার মাধ্যমে সর্বমোট ২,০৯১ জন নাগরিক সরাসরি সেবা ও সহায়তা পেয়েছেন।

রবিবার ঢাকা জেলা প্রশাসন প্রকাশিত এক মাসিক সেবা প্রতিবেদনে জানানো হয়, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ৯৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৭৪২টি আবেদনের সেবা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯টি আবেদন প্রক্রিয়াধীন এবং ৪৬টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তথ্যের ঘাটতি ও ত্রুটিপূর্ণ আবেদনের কারণে ১১৭টি আবেদন বাতিল করা হয়।

অনলাইন অ্যাপ্লিকেশনের পাশাপাশি সরাসরি ফোন কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বিপুল সংখ্যক নাগরিক সেবা গ্রহণ করেছেন। এই মাধ্যমগুলোর মাধ্যমে সহায়তাপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ১,৩৪৯ জন।

এসব সেবার আওতায় নাগরিকরা জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাৎ, প্রতিবন্ধী ও দুস্থদের জন্য সহায়তা, প্রবাসীদের অভিযোগ শুনানি, খাদ্য ভেজাল বিরোধী অভিযান এবং অবৈধ খাস জমি দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে সেবা পেয়েছেন। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধান ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য তথ্য প্রদান করতেও নাগরিকরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।

ডিজিটাল সেবার পাশাপাশি এই উদ্যোগের অধীনে মাঠপর্যায়েও বেশ কিছু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। যার মধ্যে রয়েছে দোহারে একযোগে ১৪টি সেলাই মেশিন বিতরণ, ধামরাইয়ে ১৫ জন দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা ও বেদে সম্প্রদায়কে ত্রাণ সামগ্রী প্রদান এবং কেরানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন