ডার্ক মোড
Saturday, 22 August 2026
ePaper   
Logo
আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী সংলগ্ন আরমানিটোলা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৪,২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২২ আগস্ট, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। জব্দকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬৩ লাখ টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত আরমানিটোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে ভেতরে মজুদ করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় অবৈধ এই পলিথিন চালানের প্রকৃত মালিককে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জব্দকৃত পলিথিনের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও আইন প্রয়োগে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন