ডার্ক মোড
Wednesday, 18 November 2026
ePaper   
Logo
আনসার ও ভিডিপি মহাপরিচালক পদেই বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

আনসার ও ভিডিপি মহাপরিচালক পদেই বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) পদেই বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর পূর্বের বদলি ও নিয়োগ সংক্রান্ত আদেশটি বাতিল করে তাঁকে বর্তমান পদে বহাল রাখা হয়।

এই সিদ্ধান্তের ফলে বাহিনীর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রইল, যা তাঁর মেয়াদে শুরু হওয়া প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন, পেশাগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণমূলক কর্মকাণ্ডের চলমান গতিশীলতাকে আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে—বিশেষ করে অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত অবস্থান সুদৃঢ় করতে বেশ কিছু যুগান্তকারী সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য সংস্কারগুলোর মধ্যে রয়েছে—প্রচলিত বাধ্যতামূলক বিশ্রাম প্রথা (রেস্ট সিস্টেম) বাতিলকরণ, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর চলমান উদ্যোগ, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজিটাল পদ্ধতিতে বেতন পরিশোধ ব্যবস্থা।

এছাড়া, বাহিনীটির প্রশাসনের পক্ষ থেকে সদস্যদের মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা বরাদ্দ, বার্ষিক ছুটির সুবিধা সম্প্রসারণ, স্বতন্ত্র আধুনিক ইউনিফর্ম প্রবর্তন এবং বাহিনীর সর্বস্তরে মনোবল বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার করা হয়েছে।

অন্যান্য কল্যাণমূলক উদ্যোগের মধ্যে রয়েছে—সেবামূলক পদকের সংখ্যা বৃদ্ধি, সদস্যদের বীরত্ব ও কৃতিত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি, জরুরি ঋণ ও চিকিৎসা সহায়তা সম্প্রসারণ, চাকরি পুনর্বহালের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা এবং নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টি। পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণ বাহিনীর আবাসন ও সদস্যদের কল্যাণে প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

জননিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে অভিজ্ঞ এই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন