ডার্ক মোড
Tuesday, 04 August 2026
ePaper   
Logo
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী সুরক্ষায় এডিবি-র সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী এ্যানি

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী সুরক্ষায় এডিবি-র সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী এ্যানি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদীভাঙন রোধে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। গুণগত অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে এডিবির সাথে কাজ করার সরকারের ইচ্ছার কথা জানান তিনি।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে এডিবির নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ঝিংফেং ঝাং-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী আশা প্রকাশ করেন যে, টেকসই উন্নয়ন জোরদার করা, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী আজাদ এডিবিকে বাংলাদেশের এক বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে পানিসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা, কারিগরি সহায়তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ এবং গবেষণায় অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।

প্রত্যুত্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝিংফেং ঝাং উল্লেখ করেন যে, এডিবির অন্যতম বৃহত্তম দেশভিত্তিক কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হয়ে থাকে। তিনি জানান, এডিবি বাংলাদেশের সাথে অংশীদারিত্ব জোরদার করতে এবং একটি নতুন ‘কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি’ প্রণয়নে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন