ডার্ক মোড
Tuesday, 04 August 2026
ePaper   
Logo
জাতীয় সামুদ্রিক পরিষদের প্রথম বৈঠক: নাবিকদের জন্য ইউএই ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌমন্ত্রীর

জাতীয় সামুদ্রিক পরিষদের প্রথম বৈঠক: নাবিকদের জন্য ইউএই ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও অন্যান্য দেশে বাংলাদেশি নাবিকদের ভিসা, ট্রানজিট এবং ক্রু চেঞ্জ সংক্রান্ত জটিলতা নিরসনে জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করা এবং তাঁদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করা সরাসরি আমাদের জাতীয় স্বার্থের সাথে জড়িত। এটি অর্জনে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কূটনৈতিক তৎপরতা এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার করতে হবে, প্রয়োজনে এ সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করতে হবে।"

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় সামুদ্রিক পরিষদ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এই নির্দেশনা দেন।

নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সামুদ্রিক খাত সংশ্লিষ্ট অংশীজনরা এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসা, ক্রু চেঞ্জ ভিসা, শোর পাস এবং এন্ট্রি ক্লিয়ারেন্স পেতে বাংলাদেশি নাবিকরা যেসব দীর্ঘস্থায়ী বাধার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আলোচনা করা হয়। সমুদ্রখাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান পেশাদার নাবিক সরবরাহকারী দেশ হওয়া সত্ত্বেও সাম্প্রতিক এসব জটিলতা আন্তর্জাতিক নিয়োগ ও ক্রু রিলিজ প্রক্রিয়াকে ব্যাহত করছে।

এছাড়া সভায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার ২০২৮ সালের 'আইএমও মেম্বার স্টেট অডিট স্কিম' (আইএমএসএএস)-এর প্রস্তুতি, ২০১৭ সালের অডিটের পর্যবেক্ষণসমূহ সমাধানের অগ্রগতি এবং একটি সুসংহত জাতীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন নিয়ে পর্যালোচনা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন