চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে শিগগিরই চালু হচ্ছে 'হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট': স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপকীয় ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে প্রস্তুতকৃত 'হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট' দ্রুত চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত।
পাশাপাশি, প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-কে নির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার সকালে মহাখালীর নিপসম মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

