ডার্ক মোড
Monday, 14 September 2026
ePaper   
Logo

"নাটোরে বিজ্ঞান বিতর্ক উৎসব" চ্যাম্পিয়ন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানারআপ  সুগার মিলস বালিকা উচ্চ  বিদ্যালয়

নাটোর  প্রতিনিধি
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই স্লোগানে নাটোরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
    আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের নববিধান  বালিকা উচ্চ  বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ছিল এ আয়োজনের পাওয়ার্ড বাই।
   জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টি দল এতে অংশ নেয়। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রানারআপ হয় নাটোর সুগার মিলস বালিকা উচ্চ  বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে সাইমা শেখ।
    প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সুগার মিলস উচ্চ বালিকা বিদ্যালয় ও বনলতা বালিকা বিদ্যালয়।
   সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। অনুষ্ঠানে পাখি বিশেষজ্ঞ এনামুল হকও উপস্থিত ছিলেন।
   পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমকালের নাটোর সংবাদদাতা কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলতে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
   বিচারকের দায়িত্ব পালন করেন নাটোর রানী ভবানী সরকারী মহিলা কলেজের  সহযোগী অধ্যাপক এনামূল হক, সহযোগী অধ্যাপক খালেদ পারভেজ, সহকারী অধ্যাপক ফারাজী আহমেদ রফিক বাবন, প্রভাষক মাসুমা সুলতানা, অধ্যক্ষ (অব.) আব্দুর রাজ্জাক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক আলতাব হোসেন। মডারেটরের দায়িত্ব পালন করেন সুবিধ কুমার মৈত্র।
   সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সমকাল লালপুর প্রতিনিধি মো. আশিকুর রহমান, সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, সমকাল সুহৃদ সমাবেশের সম্পাদক সামিউল সানিসহ শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী।
    অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজয়ী দলের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন