ডার্ক মোড
Thursday, 12 November 2026
ePaper   
Logo
সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল প্রায় আড়াই হাজার শিক্ষার্থী

সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল প্রায় আড়াই হাজার শিক্ষার্থী

সিলেট ব্যুরো

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সিলেট নগরীর দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র দুটি হলো নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

পরীক্ষা চলাকালে শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।

আয়োজক সূত্রে জানা গেছে, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এ ধরনের গঠনমূলক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে তাদের অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন