সরকারি প্রাথমিকে স্কুল ফিডিং প্রকল্প বন্ধ হওয়ায় তুলনামূলক শিক্ষার্থীর উপস্থিতি কমেছে
নীলফামারী সংবাদদাতা
নীলফামারী জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে সরকারি ভাবে প্রদান করা "স্কুল ফিডিং " প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে তুলনামূলক শিক্ষার্থীর উপস্থিতি কমেছে। প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার মাত্র তিন সপ্তাহের ব্যবধানে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমান্বয়ে কমিয়ে যাওয়ায় গভির উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। সেই সাথে সরকারের প্রতি শিক্ষকগণের আহবান যাতে এ প্রকল্পটি পূনরায় চালু করে প্রাথমিকের কোমলমতি ক্ষূদে শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উৎসাহ জোগায়।
সম্প্রতি গত কয়েকদিনে জলঢাকা উপজেলার বিভিন্ন স্কুল অনুসন্ধান করলে এমন চিত্রই ফুটে এসেছে। সূত্রমতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্দ্যোগে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও তথ্যবধায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে " স্কুল ফিডিং " প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিশু স্বাস্থ্য সম্মত খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছিলো। তৎকালীন সময়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি অতি নগন্য হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রকল্পটি পরিক্ষামূলক ভাবে ১৮ মাসের জন্য চালু করেছিলেন সরকার এবং জানানো হয়েছিল যে, প্রকল্পটি যদি আলোর মুখ দেখে তবে পূনরায় প্রকল্পটি বাস্তবায়ন করতে আগ্রহ প্রকাশ করবে সরকার। কিন্তূ প্রকল্পটি ১৮ মাস সুসম্পূর্ণ হয়ে গত ১১ই নভেম্বর শেষ হয়েছে। ফল প্রকল্পটি শেষ হওয়ার মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে লক্ষ করা গেছে সরকারি ভাবে খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কমিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদ্বয় তা উপলব্ধি করতে পেরে গভির উদ্বেগ প্রকাশ করেছেন মর্মে অনুসন্ধানে উঠে এসেছে। যার সংখ্যা প্রায় ২০ থেকে ৩০% পর্যন্ত দাড়িয়েছে। শিক্ষকদের মতে পরিক্ষার ঠিক আগমুহূর্তে প্রকল্পটি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ভাবে চাপ বেড়েছে এবং ক্রমান্বয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমিয়ে যাওয়া অব্যহত রয়েছে সেই সঙ্গে নতুন বৎসরে উত্তির্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখাও কঠিন চাপ সৃষ্টি হবে। এ জন্য বছরের শেষ মুহূর্তে এসে সরকারি এ প্রকল্পটি বন্ধ হওয়ায় আমরা শিক্ষকরা গভির উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছি। অনুসন্ধানে শৌলমারী ইউনিয়নের কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭০জন। স্কুল ফিডিং এর আওতায় খাদ্য সামগ্রী সরবরাহ হতো ১৫৩ জনের। ১৯শে নভেম্বর বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম পর্যন্ত শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ১০২ জনের। একই ইউনিয়নের কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১১ জন। স্কুল ফিডিং পেতেন ১৯০ জন। বর্তমান উপস্থিতি ১৩৫ জন। সিংড়িয়া চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৬৭ জন। স্কুল ফিডিং পেতেন ১৫১ জন এবং বর্তমান প্রতিষ্ঠানটিতে উপস্থিতি ১৩০ জন শিক্ষার্থীর। খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮৮ জন। স্কুল ফিডিং পেতেন ৬৮ জন এবং বর্তমান শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ৫০ জন। বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭৯ জন। স্কুল ফিডিং পেতেন ১৬১ জন এবং বর্তমান শিক্ষার্থী উপস্থিতি ১৪০ জন। বালাপাড়া আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৯৯ জন। স্কুল ফিডিং পেতেন ১৮৯ জন এবং বর্তমান উপস্থিতি ৫৫ জন। এছাড়াও উত্তর দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট শিক্ষার্থী ৩৪৩ জন।
স্কুল ফিডিং এর আওতায় বরাদ্দ পেতেন ৩০৮ জন এবং বর্তমান উপস্থিতি ২৪৫ জন। কাঁঠালি ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট শিক্ষার্থী ৩২৯ জন। স্কুল ফিডিং এর আওতায় বরাদ্দ পেতেন ২৮৫ জন এবং বর্তমান উপস্থিতি ২৫০ জন। দক্ষিণ দেশিবাই রহমানিয়া সরকারি প্রাথমিক মোট শিক্ষার্থী ১৯৪ জন। স্কুল ফিডিং এর আওতায় খাদ্য সরবরাহ পেতেন ১৭৫ জন এবং
বর্তমান উপস্থিতি ১৪০ জন। খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২০২ জন। স্কুল ফিডিং পেতেন ১৮২ জন এবং বর্তমান উপস্থিতি ১৪৫ জন। দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭৫ জন। স্কুল ফিডিং পেতেন ১৬০ জন এবং বর্তমান উপস্থিতি ১২০ জন। পশ্চিম বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১১৭জন। স্কুল ফিডিং পেতেন ১০৫ জন এবং বর্তমান উপস্থিতি ৮৫ জন। অন্যদিকে কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১৫ জন। স্কুল ফিডিং পেতেন ১৯৪ জন এবং বর্তমান উপস্থিতি ১৪০ জন। উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৯৮ জন। স্কুল ফিডিং পেতেন ৮৮ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থীর উপস্থিতি মাত্র ৬৫ জন। কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী রায় বসুনিয়া বলেন, স্কুল ফিডিং প্রকল্পটির মাধ্যমে প্রাথমিকে খাদ্য সরবরাহ থাকায় কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা দৈনদৈনিক স্কুল আসতেন। এমনকি অভিভাবকরা তাদের সন্তানদের নিজেই স্কুলে রেখে যেতেন। শিক্ষার্থীরাও স্কুলমুখী হয়েছিলেন। এখন স্কুল ফিডিংটি আকস্মিক ভাবে বন্ধ হয়ে যাওয়ায় মাত্র তিন সপ্তাহের ব্যবধানে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। তাছাড়া এমন একটি সময় প্রকল্পটি বন্ধ হলো যে সময়ে ক্ষুদে শিক্ষার্থীরা নতুন ক্লাশে আগমন করবেন।
দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিয়ার রহমান বলেন, সরকারের পক্ষ থেকে বাস্তবায়নকৃত এ স্কুল ফিডিং প্রকল্পটি বেশ আলোর মুখ দেখেছে। ক্ষুদে কোমলমতি শিশু শিক্ষার্থীরা স্কুলমুখী হয়েছিলেন। বছরটি শেষ হয়ে নতুন ক্লাশে উঠার পর প্রকল্পটি বন্ধ হলে একটু সামলো যেত কিন্তূ এখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে থাকা খুব চ্যালেঞ্জিং হবে। খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী রায় বলেন, আমরা শিক্ষকরা চাইবো যাতে সরকার এ প্রকল্পটি আবারো চালো করেন। স্কুল ফিডিং চালু থাকায় শিক্ষার্থীরা নিজ থেকে স্কুলে আসতেন কিন্তূ প্রকল্পটি বন্ধ হওয়ায় এখন বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ধরে নিয়ে আসতে হচ্ছে। এ বিষয়ে নীলফামারী জেলা স্কুল ফিডিং কর্মসূচির ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠানের জেলা ব্যবস্থাপক সামসুল আলম জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ক্ষূদে শিক্ষার্থীদের উপস্থিতি কমিয়ে যাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্দ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যবধায়নে গ্রামীণ হতদরিদ্র নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এবং নারী উদ্দ্যোক্তা তৈরীর লক্ষ্যে সরকার প্রাথমিকে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কর্মসূচি চালু করেন। পরিক্ষামূলক ভাবে ১৮ মাসের জন্য এ প্রকল্প চালু করে সরকার। প্রকল্পটি সম্প্রতি চলতি মাসের ১১ই নভেম্বর ২০২৬ইং তারিখ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার ২৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫শত ৩৩ জন শিক্ষার্থীর দৈনন্দিন স্বাস্থ্য সম্মত খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ সকল খাদ্য সরবরাহ করেছেন জলঢাকা উপজেলারই হতদরিদ্র ১৮১ জন নারী উদ্দ্যোক্তা।
জেলা ব্যবস্থাপক সামসুল আলম আরো জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যেমন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কোমলমতি ক্ষুদে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছিলো তেমনি গ্রামীণ পর্যায়ে হতদরিদ্র নারী জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে নারী উদ্দ্যোক্তাও তৈরী হয়েছিল। সরকারের পক্ষ থেকে এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা ইএসডিও কর্তৃপক্ষ সঠিক ভাবে মোক্ষম ভুমিকা রেখেছি।

