নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি এসআরবির সিপিসি-২ নাটোর ক্যাম্পে জানালে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো জব্দ করা হয়। তবে কে বা কারা এই ককটেল গুলো এই জায়গায় রেখে গেছে তা জানা যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি সদস্যরা ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পর নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণ করা হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

