ডার্ক মোড
Sunday, 22 November 2026
ePaper   
Logo
বরিশালে পপুলার লাইফের ৩.১৮ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বরিশালে পপুলার লাইফের ৩.১৮ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

গ্রাহকদের বীমা দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল অঞ্চলে মোট ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বরিশালে অবস্থিত কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।

প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিনিয়র প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জসহ পপুলার লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন