ডার্ক মোড
Thursday, 05 November 2026
ePaper   
Logo
গোপালগঞ্জে পপুলার লাইফের ৩.০৭ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

গোপালগঞ্জে পপুলার লাইফের ৩.০৭ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

গ্রাহকদের বীমা দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় ৩ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।

গোপালগঞ্জের ডিজিএম (ইন-চার্জ) ও জেলা সমন্বয়কারী মো. নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন ও মো. কামাল হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা মো. সলিম মিয়া ও মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেলসহ পপুলার লাইফের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন