ডার্ক মোড
Monday, 12 October 2026
ePaper   
Logo
নোয়াখালীতে পপুলার লাইফের ৪.৩২ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

নোয়াখালীতে পপুলার লাইফের ৪.৩২ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

দ্রুততম সময়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী অঞ্চলে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) নোয়াখালীতে অবস্থিত কোম্পানির হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।

কোম্পানির নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরিয়াহ কাউন্সিলের সদস্য শাহ মোহাম্মদ মিজাজুল হক মামুন, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার এবং নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেনসহ পপুলার লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন