ব্রাহ্মণবাড়িয়ায় পপুলার লাইফের ৩.১৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
দ্রুততম সময়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে মোট ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত কোম্পানির সার্ভিস সেল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন।
জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার; সিনিয়র নির্বাহী পরিচালক মোহাম্মদ সলিম মিয়া; এবং নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. সোলাইমান হোসেন সোহাগসহ পপুলার লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

