ডার্ক মোড
Wednesday, 07 October 2026
ePaper   
Logo
মুন্সীগঞ্জে পপুলার লাইফের ২.৪৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

মুন্সীগঞ্জে পপুলার লাইফের ২.৪৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

দ্রুততম সময়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ অঞ্চলে ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবি নিষ্পত্তির চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী গ্রাহক সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "মেয়াদপূর্তিতে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেওয়া আমাদের দায়বদ্ধতারই অংশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে গ্রাহকদের পাশে থাকবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জনসংযোগ বিভাগের সিনিয়র উপ-মহাব্যবস্থাপক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন