যশোরে পপুলার লাইফের ২.৬১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
যশোর প্রতিনিধি
গ্রাহকদের বীমা দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তির মাধ্যমে এ খাতে আস্থা সুদৃঢ় করার চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে যশোর অঞ্চলে মোট ২ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে যশোরে অবস্থিত কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এবং মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলামসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রকল্প ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বীমা দাবি দ্রুত নিষ্পত্তির গুরুত্ব ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

