পাবনায় পপুলার লাইফের ৩.১৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
গ্রাহকদের বীমা দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পাবনা অঞ্চলে মোট ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) পাবনায় অবস্থিত কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের হল রুমে আয়োজিত এক আলোচনা সভা ও অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।
কোম্পানির মহাব্যবস্থাপক (উন্নয়ন) মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন, নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান এবং সিনিয়র মহাব্যবস্থাপক মো. তানভীর আল-আজাদ নাঈমসহ পপুলার লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

