ডার্ক মোড
Saturday, 17 October 2026
ePaper   
Logo
ময়মনসিংহে পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

ময়মনসিংহে পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

দ্রুততম সময়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ অঞ্চলে মোট ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ময়মনসিংহে অবস্থিত কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোম্পানির মহাব্যবস্থাপক মো. শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, সিনিয়র নির্বাহী পরিচালক মোহাম্মদ সলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পপুলার লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন