ঠাকুরগাঁওয়ে এইচএসসিতে ইংরেজিতে ফেল, গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের মৃত্যু
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বিল হোসেন ওই এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করার পর থেকেই সে মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছিল। পরিবারের ধারণা, পরীক্ষার ফলাফল নিয়ে সৃষ্ট তীব্র মানসিক অবসাদ ও হতাশা থেকেই সে আত্মহননের পথ বেছে নিয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হরিপুর থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

