ডার্ক মোড
Tuesday, 08 September 2026
ePaper   
Logo
দিনাজপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া ২ শিশুকে উদ্ধার করল আনসার

দিনাজপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া ২ শিশুকে উদ্ধার করল আনসার

স্টাফ রিপোর্টার

দিনাজপুর ও কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে হারিয়ে যাওয়া দুই শিশুকে দ্রুত ও সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।

সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে সোমবার বিকেলে উদ্ধারকৃত শিশু দুটিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্য আনিস মিয়া ক্যাশ কাউন্টারের কাছে চার বছর বয়সী রোমাইয়া আক্তারকে অভিভাবকহীন অবস্থায় কাঁদতে দেখেন। বিষয়টি নজরে আসার পর ক্যাম্প ইনচার্জ পিসি আনিসুর রহমান ও তাঁর দলের সদস্যরা হাসপাতাল চত্বরজুড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে শিশুটির উদ্বিগ্ন মা-বাবাকে খুঁজে বের করেন।

অন্যদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিন সাড়ে তিন বছর বয়সী আবু হুরায়রা নামে এক শিশু হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়। বিষয়টি জানার পরপরই দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। টানা সাড়ে তিন ঘণ্টা আশপাশের এলাকা জুড়ে সুনির্দিষ্ট অনুসন্ধান চালিয়ে দুপুর ১২টার দিকে আনসার সদস্য তরিকুল ইসলাম, রকিদুল ইসলাম ও আসলাম কবির শিশুটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

আনসার সদস্যদের এই সতর্কতা ও দ্রুত পদক্ষেপের জন্য শিশু দুটির মা-বাবা গভীর স্বস্তি ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এমন মানবিক ভূমিকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বাহিনীটি।

দিনাজপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া ২ শিশুকে উদ্ধার করল আনসার

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন