ডার্ক মোড
Monday, 26 October 2026
ePaper   
Logo
স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ারের বিশেষ উদ্যোগ, ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ারের বিশেষ উদ্যোগ, ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক:

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। গত ২৫ ও ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোক হাসপাতাল লিমিটেডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে নারীদের স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, স্তনের অস্বাভাবিক পরিবর্তন শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন জেনারেল অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. নাজমুন নাহার পপি। এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্রেস্ট এক্সামিনেশনের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফি পরীক্ষায় ২৫ শতাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোগী ও সেবাগ্রহীতাদের অনেকেই এ উদ্যোগের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং আন্তরিক সেবায় তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন।

আলোক হেলথকেয়ার কর্তৃপক্ষ জানায়, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে নারীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সময়মতো রোগ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়ে। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন