ডার্ক মোড
Saturday, 12 September 2026
ePaper   
Logo
চাঁদপুরের কাছে লঞ্চে মুমূর্ষু যাত্রীকে উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

চাঁদপুরের কাছে লঞ্চে মুমূর্ষু যাত্রীকে উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি

জরুরি হটলাইন ১৬১১১-এ পাওয়া কলের ভিত্তিতে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চের এক সংজ্ঞাহীন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে ‘এমভি ফারহান-৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক ১১টার দিকে এক নারী যাত্রী তীব্র খিঁচুনি ও শারীরিক জটিলতায় চেতনা হারিয়ে ফেলেন। এ সময় লঞ্চের এক সহযাত্রী জরুরি চিকিৎসাসেবা চেয়ে কোস্ট গার্ডের ১৬১১১ হেল্পলাইনে ফোন করেন।

সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একটি বিশেষ মেডিকেল টিম স্পিডবোটযোগে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লঞ্চটিকে মাঝনদীতে সিগন্যাল দিয়ে থামায়। কোস্ট গার্ডের চিকিৎসকরা লঞ্চে উঠে রোগীর প্রাথমিক পরিচর্যা ও শারীরিক অবস্থা স্থিতিশীল করেন। পরবর্তীতে রোগীকে কোস্ট গার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে নিয়ে আসা হয় এবং সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন