ডার্ক মোড
Thursday, 10 September 2026
ePaper   
Logo
স্কুল ফিডিং কর্মসূচি সুশাসন ও পুষ্টির বড় পরীক্ষা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্কুল ফিডিং কর্মসূচি সুশাসন ও পুষ্টির বড় পরীক্ষা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার

আগামী বছর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হতে যাওয়া দেশব্যাপী স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচি শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সরকারের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার ঢাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) "জবাবদিহিতা, কার্যকর বিদ্যালয় নেতৃত্ব, দলগত সমন্বয় এবং স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, এই কর্মসূচিতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধ এবং প্রতিটি শিশু যাতে মানসম্মত খাবার পায়, তা নিশ্চিত করতে প্রতিটি ধাপে কঠোর তদারকি ও মনিটরিং ব্যবস্থা বজায় রাখা হবে।

ববি হাজ্জাজ স্পষ্ট করেন যে, প্রাথমিক শিক্ষার সাফল্য কেবল ভৌত অবকাঠামো নির্মাণ বা বহুতল ভবন তৈরির মাধ্যমে পরিমাপ করা হবে না; বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখনফল নিশ্চিত করাই হবে শিক্ষার মূল মাপকাঠি।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. আজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন ফেরদৌসী, পরিচালক (নীতি ও অপারেশন) মীর আবদুল আউয়াল আল মেহেদী, পরিচালক (প্রশিক্ষণ) মাহবুব পারভীন এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক মো. আবদুল আজিজসহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্কুল ফিডিং কর্মসূচি সুশাসন ও পুষ্টির বড় পরীক্ষা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন