ডার্ক মোড
Thursday, 12 November 2026
ePaper   
Logo
আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

কূটনৈতিক সংবাদদাতা

তুরস্কের আন্টালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে উচ্চপর্যায়ের এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আন্টালিয়ার বিখ্যাত ম্যাক্স রয়্যাল হোটেলে (Maxx Royal Hotel) এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এর প্রাক্কালে দুই নেতার এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলো। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সস্ত্রীক (ডা. জুবাইদা রহমান) আন্টালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন