ডার্ক মোড
Saturday, 25 July 2026
ePaper   
Logo
মাত্র ১১২ টাকায় সরকারি চাকরিই স্বচ্ছতার মূর্ত প্রতীক: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী দুলু

মাত্র ১১২ টাকায় সরকারি চাকরিই স্বচ্ছতার মূর্ত প্রতীক: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী দুলু

স্টাফ রিপোর্টার

মাত্র ১১২ টাকা খরচে সরকারি চাকরি লাভ বর্তমান সরকারের প্রশাসনিক স্বচ্ছতার এক উজ্জ্বল ও স্পষ্ট নিদর্শন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

বৃহস্পতিবার সকালে ঢাকার মহাখালিস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন যোগদানকৃত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, দায়বদ্ধতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর প্রাথমিক আবেদন থেকে শুরু করে যোগদান পর্যন্ত জনপ্রতি সর্বমোট খরচ হয়েছে মাত্র ১১২ টাকা।

তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। দুর্যোগের চরম সংকটকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মীরা সাধারণ মানুষের সামনে আশার প্রদীপ হয়ে দাঁড়িয়ে থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইকবাল হোসেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানও বক্তব্য প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন