ডার্ক মোড
Wednesday, 22 July 2026
ePaper   
Logo
ডিএসসিএসসি-তে শান্তি ও যুদ্ধকালে ব্যাটালিয়ন আনসারের ভূমিকা তুলে ধরে মহাপরিচালকের বক্তব্য

ডিএসসিএসসি-তে শান্তি ও যুদ্ধকালে ব্যাটালিয়ন আনসারের ভূমিকা তুলে ধরে মহাপরিচালকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি আজ মঙ্গলবার মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) চলমান কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে "শান্তি ও যুদ্ধকালে আনসার-ভিডিপির ভূমিকা" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ও স্মারক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার-ভিডিপি এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মোট ৩৫৩ জন দেশি-বিদেশি সামরিক ও অসামরিক প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন।

প্রেজেন্টেশনে মহাপরিচালক আনসার ও ভিডিপি বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সদস্যদের অসামান্য অবদান এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ধারাবাহিক ভূমিকার কথা তুলে ধরেন।

মহাপরিচালক উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দীর্ঘকাল ধরে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, রাষ্ট্রের কেপিআইসহ গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা প্রদান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, নির্বাচনকালীন দায়িত্ব পালন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণ উল্লেখযোগ্য।

বক্তব্য শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে মহাপরিচালক অংশগ্রহণকারী দেশি-বিদেশি কর্মকর্তাদের উত্থাপিত নানা বিষয়ের বাস্তবসম্মত প্রশ্নের উত্তর দে

ডিএসসিএসসি-তে শান্তি ও যুদ্ধকালে ব্যাটালিয়ন আনসারের ভূমিকা তুলে ধরে মহাপরিচালকের বক্তব্য
ডিএসসিএসসি-তে শান্তি ও যুদ্ধকালে ব্যাটালিয়ন আনসারের ভূমিকা তুলে ধরে মহাপরিচালকের বক্তব্য
ডিএসসিএসসি-তে শান্তি ও যুদ্ধকালে ব্যাটালিয়ন আনসারের ভূমিকা তুলে ধরে মহাপরিচালকের বক্তব্য

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন