ডার্ক মোড
Wednesday, 22 July 2026
ePaper   
Logo
   সন্দ্বীপে বাল্কহেড ডুবি: কোস্ট গার্ডের অভিযানে ৪ নাবিক জীবিত উদ্ধার

  সন্দ্বীপে বাল্কহেড ডুবি: কোস্ট গার্ডের অভিযানে ৪ নাবিক জীবিত উদ্ধার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন নদী এলাকায় তলা ফেটে বাল্কহেড নিমজ্জিত হওয়ার ঘটনায় ৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে ৪ জন নাবিকসহ বাল্কহেডটিতে হঠাৎ দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং এটি একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের একটি সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডের মালিকপক্ষের প্রতিনিধিদের যৌথ অংশগ্রহণে তাত্ক্ষণিকভাবে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকারী দলের সমন্বিত প্রচেষ্টায় নিমজ্জিত বাল্কহেড থেকে ৪ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর কোস্ট গার্ডের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে স্ব-স্ব মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

দেশের উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলগুলোতে নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনায় কোস্ট গার্ডের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন