ডার্ক মোড
Friday, 24 July 2026
ePaper   
Logo
সায়েমের মৃত্যুতে বেতাগীতে শোকের ছায়া 

সায়েমের মৃত্যুতে বেতাগীতে শোকের ছায়া 

বেতাগী ( বরগুনা)  প্রতিনিধি 
 
বেতাগী খাড়াকান্দা নিবাসী অবসরপ্রাপ্ত  প্রাইমারি শিক্ষক  মো : আলতাফ হোসেনের  পুএ মো : সায়েম হাওলাদার (২৮) মৃত্যুবরন করেছেন। সায়েমের মৃত্যুতে বেতাগীতে শোকের ছায়া নেমে এসেছে।  
 
বুধবার (২২ জুলাই ২০২৬)  তারিখ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
সায়েম হাওলাদারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজ এলাকায় অত্যন্ত ভদ্র ও পরোপকারী হিসাবে পরিচিত ছিলো। সেচ্ছাসেবী হিসাবে নিয়মিত রক্ত দান করতেন বেতাগী ব্লাড ব্যাংকে। 
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ আসর জানাজা নামাজ শেষে পারিপারিক কবর স্থানে দাফন করা হবে। 
 
তার মৃত্যুতে শোক প্রকাশ করছে বেতাগী প্রেস ক্লাব, বেতাগী ব্লাড ব্যাংক, সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন