সার্বিক মূল্যায়নে নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ওসি আফজাল হোসেন
এম রেজাউল ইসলাম নওগাঁ:
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক পুলিশি কার্যক্রমের মূল্যায়নে অক্টোবর ২০২৬ মাসে জেলার ১১টি থানার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মান্দা থানা।
এ অর্জনের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মান্দা থানা পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি মিলেছে।
নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মান্দা থানাকে পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সম্মানিত রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী পিপিএমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন (আইজিপি ব্যাচপ্রাপ্ত)। এবং এসআই কাজী মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কার গ্রহণ করেন।
এ অর্জন মান্দা থানা পুলিশের জন্য গৌরব ও অনুপ্রেরণার। দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব, অপরাধ দমনে সক্রিয় ভূমিকা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই এ সাফল্যকে দেখা হচ্ছে।
মান্দা থানা পুলিশের পক্ষ থেকে এ ধারাবাহিক সাফল্য ও অর্জন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
জেলার মধ্যে প্রথম স্থান অর্জনের এ স্বীকৃতি মান্দাবাসীর জন্যও আনন্দ ও গর্বের। এ সাফল্য আগামী দিনে জনবান্ধব ও সেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদী মান্দার সর্বস্তরের জনমানুষের।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

