ডার্ক মোড
Thursday, 26 November 2026
ePaper   
Logo
কবিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

কবিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

মোহাম্মদ সেলিম, নোয়াখালী:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সোহেলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের কোনো বিকল্প নেই। দুধ, মাংস ও ডিমের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আজ প্রাণিসম্পদ খাত গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। কবিরহাটের খামারিদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বক্তারা আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনা এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়াতে পারলে আন্তর্জাতিক বাজারেও আমাদের প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সোহেল খামারিদের পাশে থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও সভায় বক্তারা মানসম্মত টিকা ও চিকিৎসা সেবার সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সফল খামারিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন