ডার্ক মোড
Wednesday, 25 November 2026
ePaper   
Logo
অভিভাবকদের জন্য স্বস্তির ঠিকানা ‘ছায়া পরশ’, উদ্বোধন করলেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার

অভিভাবকদের জন্য স্বস্তির ঠিকানা ‘ছায়া পরশ’, উদ্বোধন করলেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার

বরগুনা প্রতিনিধি


শিক্ষাপ্রতিষ্ঠানে আসা অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তাদের বসার জন্য এক নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বরগুনা জিলা স্কুলে নির্মিত হয়েছে আধুনিক অপেক্ষমাণ কক্ষ ‘ছায়া পরশ’।

বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি এ কক্ষটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান চলাকালে বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের রোদ-বৃষ্টি ও নানা অসুবিধার মধ্যে সময় কাটাতে হতো। ‘ছায়া পরশ’ নির্মাণের মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধান হলো। এখন থেকে অভিভাবকেরা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক পরিবেশে বিশ্রাম নিতে পারবেন।
জেলা প্রশাসনের এ জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

জেলা প্রশাসন আশা করছে, এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে। জনসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিভাবকদের জন্য স্বস্তির ঠিকানা ‘ছায়া পরশ’, উদ্বোধন করলেন বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন