ডার্ক মোড
Monday, 23 November 2026
ePaper   
Logo
মঙ্গলঘট পূর্ন করনের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু    

মঙ্গলঘট পূর্ন করনের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু  

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
মঙ্গলঘট পূর্ন করনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাস পূজার আনুষ্ঠানিকতা। 
 
সোমবার বিকাল সাড়ে পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর,ফুল, তুলসী, বেলপাতা, ধুপ-দ্বীপ দিয়ে পূজা অর্চনা শেষে মঙ্গল ঘটে জল পূর্ণ করা হয়। পরে সৈকত সংলগ্ন কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে এ মঙ্গলঘট স্থাপন করা হয়। এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। রাতভর চলবে ধর্মীয় আলোচনা, নৃত্য, রাসলীলা কীর্ত্তন ও পূজা অর্চনা । আগামীকাল ভোর পাঁচটায় সৈকতে গঙ্গাস্নান বা পূন্যস্নানের মাধ্য দিয়ে শেষ হবে এ পূজার আনুষ্ঠানিকতা।
 
এ উৎসব উপলক্ষে কুয়াকাটায় আগমন ঘটেছে হাজার হাজার পূন্যার্থীর। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে ৩ শতাধিক পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই বিশ্বাস অনুযায়ী প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এ উৎসব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন