ডার্ক মোড
Monday, 23 November 2026
ePaper   
Logo
সুন্দরবনে বিকল ট্রলার থেকে ২৯ রাস পূর্ণিমা পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

সুন্দরবনে বিকল ট্রলার থেকে ২৯ রাস পূর্ণিমা পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি

 সুন্দরবনের দুবলার চরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ২৯ জন রাস পূর্ণিমা পুণ্যার্থীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যার্থীদের বহনকারী ট্রলারটি যথাযথ নিয়মে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করে শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রবিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায় এবং সেটি স্রোতের টানে নদীতে ভাসতে থাকে।

নদীতে আটকা পড়া পুণ্যার্থীদের মধ্য থেকে একজন তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। সংবাদ প্রাপ্তির সাথে সাথে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল হওয়া ট্রলারসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উপকূলীয় ও নদীভিত্তিক অঞ্চলে জননিরাপত্তা ও মানবিক সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে বলেও উল্লেখ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন