ডার্ক মোড
Thursday, 26 November 2026
ePaper   
Logo
জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু  মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল   ​

জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল  ​

জয়পুরহাট জেলাপ্রতিনিধি

জয়পুরহাটে ১৬টি ফুটবল একাডেমির অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জয়পুরহাট একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। 

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড় কল্যাণ একাডেমীর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সূচনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এবং আয়োজক সংগঠন জয়পুরহাট ফুটবল খেলোয়াড় কল্যাণ একাডেমীর পরিচালক মো. নাছিমুল হক বাবু উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন বলেন, “নিয়মিত একাডেমিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জেলার ফুটবলে নতুন প্রাণ সঞ্চার হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার মতো দক্ষ খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল বলেন, “তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়লে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে। তরুণদের সঠিক পথে রাখতে এবং সুস্থ মানসিকতা গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা ক্রীড়া সংস্থা সবসময় এমন ক্রীড়া উদ্যোগের পাশে রয়েছে।

আয়োজক নাছিমুল হক বাবু জানান, জেলার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার অন্বেষণ এবং ফুটবলকে আরও এগিয়ে নিতেই ১৬টি একাডেমিকে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাত্রাই ফুটবল একাডেমি ও খনজনপুর সানরাইজ ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। একতরফা এই ম্যাচে খনজনপুর সানরাইজ ফুটবল একাডেমি ৫-০ গোলের বড় ব্যবধানে মাত্রাই ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভসূচনা করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন