ডার্ক মোড
Sunday, 30 August 2026
ePaper   
Logo
দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার—এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এম. এ. আমিনুল হক।

শনিবার বিকেলে সিলেটের বাইপাস সড়ক সংলগ্ন প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সের জন্য সম্ভাব্য তিনটি স্থান—আন্দরটিলা, তেতলী ইউনিয়নের চাপড়া বিল এবং লক্ষ্মীপুর এলাকা পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, স্থানীয়দের জন্য সবচেয়ে সুবিধাজনক ও উপযোগী স্থানটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে।

সারাদেশে চলমান ক্রীড়া অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই ২০১টি উপজেলায় নির্মাণকাজ এগিয়ে চলছে এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই বাকি প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক শরীফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন