ডার্ক মোড
Friday, 30 October 2026
ePaper   
Logo
যুবদলকে প্রতিদ্বন্দ্বি মনে করবেন না: বিএনপি নেতাদের উদ্দেশ্যে আবদুল মোনায়েম মুন্না

যুবদলকে প্রতিদ্বন্দ্বি মনে করবেন না: বিএনপি নেতাদের উদ্দেশ্যে আবদুল মোনায়েম মুন্না

মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার
 
বিএনপি নেতাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদলের নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বি মনে করবেন না, এরা আপনাদের ভাই। তাদের সহযোগিতা করুন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দলের সংসদীয় সভায় বার বার একটি কথা বলেছেন যে, দলের নেতাকর্মীদের সাথে দূরত্ব কমাতে হবে। 
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, কোন এমপি-মন্ত্রীর কথায় দলের ত্যাগী নেতাকর্মীকে দল থেকে বাদ দেইনি। এই একটি জায়গায় কিন্তু আমি সর্বোচ্চ ঝুঁকি নিতে চেষ্টা করি। শতভাগ পারিনা, তবে আশি থেকে নব্বইভাগ চেষ্টা করি। 
 
জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রফিক আহমেদ ডলার।
 
প্রতিষ্ঠা বার্ষিকীর ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য এম এ  মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকশী মিছবাহ উর রহমান  রহমান, হেলু মিয়া, ফখরুল ইসলাম ও  বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু। 
 
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জুলাই আন্দোলন প্রসঙ্গে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, যুবদলের নেতাকর্মীরা সাহসের সাথে ফ্যাসিস্ট হাসিনার মোকাবেলা করেছেন। তাই যুবদলের নেতাকর্মীদের প্রতি ফ্যাসিস্ট হাসিনার টার্গেট ছিলো। ২৪ এর আন্দোলনে আমাদের পলিসি ছিলো যুবদলের নেতাকর্মীরা সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে পিছনে থেকে আন্দোলনে ভুমিকা রাখবেন।
 
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে
আমাদের সবসময় বলতেন ডু অর ডাই। মাঠ ছাড়া যাবেনা, যেভাবে হাসিনার পতনে আন্দোলন সফল হবে সেভাবেই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরাও দলের চেয়ারম্যানের এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আমরা তখন রাতে ঘুমাতেও পারতাম না, অনেক বন্ধু-বান্ধব পালিয়ে গিয়েছিল। আপন ভাই-বোন ছাড়া তখন কেউ জায়গা দেয় নাই। আন্দোলনের সময় আমরা ফোন ব্যবহার করতাম না, ট্র্যাক করে করে নেতাদের পুলিশ ধরতো। সেসময় ঢাকাকে আমরা উত্তর-দক্ষিন ভাগ করে দিয়েছিলাম। নেতারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। তখন যুবদলের এই নেতৃত্বই মাঠে ছিল। যুবদলের নেতৃত্বই হাসিনার পতন ঘটিয়েছিল। 
 
এর আগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।  বাজানো হয় দলীয় ও জাতীয় সংগীত।  
 
এছাড়াও আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক তারেকুর রহমান, , সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার প্রমূখ। 
 
যুবদলকে প্রতিদ্বন্দ্বি মনে করবেন না: বিএনপি নেতাদের উদ্দেশ্যে আবদুল মোনায়েম মুন্না

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন