বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছিল- এমপি নুরুল আমিন
মীরসরাই চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছিল। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছিল।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে র্যালী পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
র্যালীতে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
নুরুল আমিন জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বলেন, যারা ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে আমাদের মিত্র হয়ে পাশে ছিল তারা বলেছিল ইউনূস সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিপুল ভোটে বিএনপিকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে দেশ পরিচালনায় তারেক রহমানের বিকল্প নেই। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
সমাবেশের পূর্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

