'জনগণের অধিকার ফিরিয়ে দিন, নয়তো বিএনপির রাজনীতি করুন’—প্রশাসনকে এমপি এনামুল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তা গোলচত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: এনামুল হক আক্ষেপ করে বলেন, 'খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সর্বশেষ সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ তোলেন।'
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আমরা গত ছয় মাসে দেখছি, খাদ্যবান্ধব ডিলার থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, সর্বশেষ সার ডিলার নিয়োগ—সবকিছুতেই সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। দেখে মনে হচ্ছে, প্রশাসনের সবাই এখন বিএনপির নেতা।”
প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে এমপি এনামুল হক বলেন, “জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আপনারা প্রশাসনের চেয়ার ছেড়ে বিএনপির সঙ্গে সরাসরি রাজনীতি করেন। তবুও জনগণ জানবে, আপনারা বিএনপি করেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মুকিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান,পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ,সহঃ সেক্রেটারী সাবেক শিবির নেতা অ্যাডভোকেট আক্তার ফারুক, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হক এবং জামায়াত মনোনীত নজিপুর পৌর মেয়র প্রার্থী মারুফ মোস্তফা,পত্নীতলা উপজেলা যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি উপজেলা জামায়াতের সহঃ সেক্রটারী মুহাম্মদ সোহেল রানাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

