ডার্ক মোড
Thursday, 26 November 2026
ePaper   
Logo
তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

জুবায়ের আহমাদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
 
কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৫ নভেম্বর) তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের তাৎপর্য তুলে ধরা এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আলোচনায় নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
ওয়ার্ল্ড রিনিউ কমিউনিটি ডেভেলপমেন্ট (সাথী) এ আয়োজন করে।
 
এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। 
 
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, রবীন্দ্র সরকার, চম্পা, হোসনে আরা পুতুল, রেজনা আক্তার, আয়শা আক্তার।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন