ডার্ক মোড
Friday, 27 November 2026
ePaper   
Logo
অর্থনৈতিক মুক্তির কর্মসংস্থান পশু পালন 

অর্থনৈতিক মুক্তির কর্মসংস্থান পশু পালন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
দেশের অর্থনীতি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে প্রাণিসম্পদ খাতের গভীর সম্পর্ক রয়েছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে অর্থনৈতিক মুক্তির কর্মসংস্থান পশু পালন। 
 
বরগুনার পাথরঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে পাথরঘাটা প্রাণী সম্পদ অধিদপ্তর দিবস টি পালনের আয়োজন করেন। 
 
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন  । সভার কার্যক্রম শুরু করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.অরবিন্দু দাস 
 
সভায় প্রধান অতিথি হিসেবে ব্যানারে নাম রয়েছে,  বরগুনা ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি । অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ।
 
আলোচনা সভায় বক্তারা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পশুপালন একটি পরিবারকে বাঁচতে শিখায়। এবং অনেক পরিবারের কর্মসংস্থান যুগিয়েছে। এটা বাংলাদেশের একটি সাফল্য। অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের যে সম্পদ রয়েছে তা কাজে লাগিয়ে একটি উন্নত দেশ গড়তে পারি। 
আলোচনা সভায় স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট সবাইকে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা পৌর বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক এরফান আহমেদ সোয়েন, পশু পালন খামারিদের পক্ষে শিক্ষক মতিউর রহমান, বদিউজ্জামান সাহেব, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান ও সাংবাদিক ইমাম হোসেন নাহিদ।
####

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন