ডার্ক মোড
Saturday, 25 July 2026
ePaper   
Logo
সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ১০ পাচারকারী আটক

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ১০ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রপথে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট এবং ৩৮০ বস্তা সার উদ্ধার করা হয়।

এ সময় অবৈধভাবে মালামাল পাচারের অভিযোগে ১০ পাচারকারীকে আটক করা হয় এবং পাচারকাজে ব্যবহৃত বোট দুটি জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

দেশের জলসীমানায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় কোস্ট গার্ডের এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন