ডার্ক মোড
Friday, 07 August 2026
ePaper   
Logo
কোলে শিশু নিয়ে অটো চালানো লড়াই করা মায়ের পাশে ঢাকার ডিসি ফরিদা খানম

কোলে শিশু নিয়ে অটো চালানো লড়াই করা মায়ের পাশে ঢাকার ডিসি ফরিদা খানম

স্টাফ রিপোর্টার

রাজধানীর ব্যস্ত লোকালয়ের ভিড়ে প্রতিদিন এমন অসংখ্য জীবনসংগ্রামের গল্প আড়ালেই থেকে যায়—যেখানে কোনো প্রচারের আলো পৌঁছায় না, থাকে শুধু বেঁচে থাকার করুণ আকুতি।

২৬-২৭ বছর বয়সী মা আফরোজা তেমনই এক বাস্তবতার মুখোমুখি। এগারো মাস বয়সী শিশুকন্যা তৈয়বাকে বুকে জড়িয়ে জীবনযুদ্ধের তীব্রতার সাথে লড়াই করছেন তিনি। রুগ্ণ ও ছেঁড়া কাপড় পরা শিশুটির ভালোবাসা পাওয়ার অবুঝ কান্নার কাছে বস্তুর অভাবগুলো ম্লান হয়ে যায় আফরোজার অফুরন্ত মাতৃস্নেহের কাছে।

আফরোজা ও তাঁর সন্তানের রাত কাটে মিরপুরের এক বস্তিতে, তাঁর মায়ের ৫ ফুট বাই ৩ ফুটের ছোট ঝুপড়ি ঘরের পাশে খোলা আকাশের নিচে, একটি গাছের নিচে। রোদ, বৃষ্টি, ঝড়, গাড়ির ধোঁয়া আর ধুলোবালিই তাদের নিত্যদিনের সঙ্গী।

এক মুঠো খাবারের সংস্থান এবং সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আফরোজা বেছে নিয়েছেন অটো-রিকশার স্টিয়ারিং। কোলে ছোট্ট সন্তানকে শক্ত করে বেঁধে প্রতিদিন গাড়ি চালান তিনি—প্রমাণ করে দিয়েছেন যে মাতৃত্বের শক্তির কাছে কোনো প্রতিকূলতাই বাধা হতে পারে না।

আফরোজা ও তাঁর সন্তানের এই সাহসিকতা ও সংগ্রামের কথা জানতে পেরে সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে ঢাকার জেলা প্রশাসন আফরোজাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

ঢাকা জেলা প্রশাসন আফরোজার এই অদম্য লড়াই ও মাতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে এবং যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন