ডার্ক মোড
Friday, 07 August 2026
ePaper   
Logo
সুন্দরগঞ্জে ১১ দলের সমাবেশ ও গণমিছিল

সুন্দরগঞ্জে ১১ দলের সমাবেশ ও গণমিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় জোট সুন্দরগঞ্জ উপজেলায় সমাবেশ ও গণ মিছিল করেছেন।
৫ আগস্ট বাদ আছর সুন্দরগঞ্জ উপজেলার বাহির গোলা জামে মসজিদ মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পুর্তিতে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের গণ মিছিল পূর্ব সমাবেশ জামায়াতের উপজেলা সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সুন্দরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম,সাবেক মেয়র নুরুননবী প্রামানিক,জেলা আহ্বায়ক শরিফুল ইসলাম,সুন্দরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহিন মিয়া, এনসিপি নেতা আরিফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মামুন আল মাহমুদ,এবি পার্টির উপজেলা আহ্বায়ক তাজজুরুল ইসলাম। বক্তাগণ অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকারীদের বিচারের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। নইলে কঠোর কর্মসূচি দেবেন বলে জানান। সমাবেশ শেষে একটি বিশাল গণ মিছিল বাহির গোলা জামে মসজিদ চত্বর থেকে শুরু করে থানার সামন হয়ে সুন্দরগঞ্জ শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে সমাপ্ত হয়

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন