ডার্ক মোড
Saturday, 01 August 2026
ePaper   
Logo
বরিশালে অবৈধভাবে বালু তোলায় ২ ড্রেজার ও ২ বাল্কহেডসহ আটক ৭: কোস্ট গার্ড

বরিশালে অবৈধভাবে বালু তোলায় ২ ড্রেজার ও ২ বাল্কহেডসহ আটক ৭: কোস্ট গার্ড

বরিশাল ব্যুরো

বরিশালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশালের একটি বিশেষ আভিযানিক দল বরিশাল কাউনিয়া থানাধীন চরমোনাই নাইন্দার চর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে বালু তোলার সময় ৭ জনকে হাতেনাতে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।

পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করেন, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। মুচলেকা গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃতদের এবং ড্রেজার ও বাল্কহেডগুলোকে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন