মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে স্ত্রী আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরকীয়াকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী মোহাম্মদ রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও পিকআপচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে এক নারীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, রাতের কোনো একসময় রাসেল ঘুমিয়ে থাকাকালে তার হাত-পা বেঁধে ধারালো দা দিয়েহাত, বাম পায়ের টাকনুর নীচে রগ কেটে দেয় ও গোপনাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী মনি। এতে রাসেল গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

