ডার্ক মোড
Sunday, 26 July 2026
ePaper   
Logo
বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত   

বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত  

 

মো:রাকেল ইসলাম,বগুড়া

বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত বর্ষার পদাবলীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ।

সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দৈনিক ইনকিলাব এর উত্তরাঞ্চলের ব্যুরো চীফ মহসিন আলী রাজু, গাবতলীর গ্রাম ও সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ তাজুল ইসলাম লিটন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল এবং সঞ্চালনা করেন সভাপতি কবি ইসলাম রফিক ও সদস্য কবি সিকতা কাজল।

বর্ষার পদাবলীতে স্বরচিত কবিতা পাঠ করেন-মুহম্মদ শহীদুল্লাহ, মহসিন আলী রাজু, ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, কামরুজ্জামান মাসুম, এমরান কবির, করিম মোহাম্মদ, সিকতা কাজল, মাহাবুব টুটুল, সারমিন সীমা, মুনসুর রহমান তানসেন, সঞ্জয় চক্রবর্তী, বিশ্বজিৎ দাশ, শাহানূর শাহিন, প্রতত সিদ্দিক, আবু রায়হান, জুয়েল হাসান, মীর এনামুল হক, অনন্য রাসেল, আব্দুল আলিম, শুভ্রা সাহা, বেলাল সরকার, হাসি খাতুন, সৌপর্ণ মাছুম, শাকিবুল শাকিল, মোমিন শাওন, সুমন মোহন্ত, রাজিব জামান এবং ইশতিয়াক আহমেদ স্ব্পন।

কবিতা পাঠের পূর্বে কবিদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করেন প্রধান অতিথি কালাম আজাদ ও সভাপতি প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠান শেষে খিচুরী এবং ডিম ভাজী দিয়ে কবিদের আপ্যায়ন করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন