ডার্ক মোড
Sunday, 26 July 2026
ePaper   
Logo
সরকারি দেবেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

সরকারি দেবেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।

রবিবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠানটির ৮৪ বছরের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে ভাষা শহীদ রফিকউদ্দীন আহমেদ এই কলেজেরই ছাত্র ছিলেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি জাতীয় গণতান্ত্রিক আন্দোলনে এই প্রতিষ্ঠানের গর্বিত অবদানের কথা তিনি স্মরণ করেন।

নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে মন্ত্রী আফরোজা খানম তাঁদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়।"

স্থানীয় জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা প্রকাশ করে তিনি বলেন, "আমি আপনাদের সেবা করতে এসেছি, বিনিময়ে আপনাদের ভালোবাসা পেয়েছি। আমার বাবার আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জ জুড়ে শিক্ষার প্রসার ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের ভালোবাসার ঋণ শোধ করতে চাই।" বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

মূল অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্বে মন্ত্রী কলেজ ক্যাম্পাসে সদ্য প্রতিষ্ঠিত "শহীদ জিয়া", "মুক্তিযুদ্ধ" এবং "জুলাই স্মৃতি কর্নার"-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবীর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন