ডার্ক মোড
Saturday, 25 July 2026
ePaper   
Logo
১৬১১১ হেল্পলাইনে বার্তা: লঞ্চে অসুস্থ যাত্রীকে উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

১৬১১১ হেল্পলাইনে বার্তা: লঞ্চে অসুস্থ যাত্রীকে উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার

জরুরি সহায়তার জন্য ১৬১১১ হেল্পলাইনে ফোন পেয়ে চলন্ত লঞ্চে এক মারাত্মক অসুস্থ যাত্রীকে উদ্ধারপূর্বক জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সংকেত প্রদান করে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী 'এমভি রফ রফ-৭' নামক একটি যাত্রীবাহী লঞ্চে করে এক নারী তাঁর অসুস্থ স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনছিলেন। বিকেল ৩টার দিকে লঞ্চটি ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত রোগীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে এবং পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেয়। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী বিষয়টি অবগত হয়ে কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন ১৬১১১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক সহায়তা চান।

জরুরি বার্তা পাওয়ার সাথে সাথে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চলন্ত লঞ্চে গিয়ে মুমূর্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। দ্রুত হাসপাতালে পৌঁছানোর লক্ষ্যে পরবর্তীতে রোগীকে কোস্ট গার্ডের স্পিডবোটে করে সদরঘাটে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।

কোস্ট গার্ড জানায়, সাধারণ মানুষের যেকোনো জরুরি সেবা ও মানবিক সহায়তায় তাদের সদস্যরা সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন