দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বুলবুল-শাফায়েত-জুয়েল পরিষদের নিরঙ্কুশ জয়
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ বুলবুল- শাফায়েত- জুয়েল পরিষদ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দিনাজপুর আঞ্চলিক কর কমিশনারের কার্যালয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০৭ জন ভোটারের মধ্যে ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুর রহমান বাবু ২৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অন্যান্য প্রধান পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন যথাক্রমে সহ-সভাপতি পদে সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক পদে মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আবু তাহের সরকার, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোঃ মাহমুদুল ইসলাম (জুয়েল)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী মোঃ মুনতাসির আজিজ (উপল) ৮৬টি, এ্যাড. মোঃ মইনুল হোসেন (মামুন) ৮৬টি, এ্যাড. মোঃ জাকারিয়া হোসেন পেয়েছেন ৮১টি ভোট, প্রণয় এম. রোজারিও ৭৭টি, এবং মোঃ আব্দুল মতিন ৭৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এ্যাড. সেরাজুল সালেকিন ২৭টি ভোট এবং এ্যাড. হুমায়ুন কবির শাহ্ ২১ টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বিজয়ী ফলাফল শোনার পর দিনাজপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম ঘুটু উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

